বাংলাদেশ, জেলার সংবাদ

ভোলায় পুকুর থেকে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জসিম নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী স্থানীয় বাসিন্দা ওই পুকুরের পানি সেচে হাত দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তিনি একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ম্যাগাজিনসহ পিস্তলটি পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিস্তলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন জানান, খবর পেয়ে তিনি এবং তাঁর দল ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করেন। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটিতে এরই মধ্যে মরিচা ধরেছে এবং এর গায়ে ‘মেড ইন জাপান’ লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেক দিন আগে কেউ এটি পুকুরে ফেলে গিয়েছিল। বর্তমানে অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পুলিশের বিস্তারিত তদন্ত চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন