জেলার সংবাদ

ভোলায় বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে নদীর পাড় ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলা সদর উপজেলায় বন্ধুদের সাথে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়ে পাড় ধসে পাঁচ বন্ধু নদীতে পড়ে গেছেন। এ ঘটনায় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও এক বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজ রয়েছেন। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাট সংলগ্ন বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকরা হলেন ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে বিজিবি সদস্য মো. আমজাদ (২৬) এবং সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. রাকিব (১৮)।


স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, সন্ধ্যার পর তারা পাঁচ বন্ধু মিলে মেঘনা নদীর তীরে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ জিওব্যাগসহ পাড়ের একটি বড় অংশ ধসে সবাই নদীতে তলিয়ে যান। পরে তাদের তিনজন কোনোমতে সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব স্রোতের তোরে তলিয়ে যান। এ সময় তারা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।

 

খবর পেয়ে নিখোঁজদের স্বজনরা রাতেই নদীর পাড়ে ছুটে আসেন। এ সময় তারা নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনকে খবর দিলেও রাত ১০টা পর্যন্ত কেউ ঘটনাস্থলে আসেনি। তবে ১০টার পর কোস্ট গার্ডের সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।


পাশাপাশি কোস্ট গার্ডের ডুবুরি দল নদীতে নেমে নিখোঁজদের উদ্ধার তৎপরতা শুরু করে। রাত ১টার দিকে কোস্ট গার্ডের ১০ জনের একটি অভিজ্ঞ ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।


ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো নিখোঁজ দুই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন