বাংলাদেশ, জেলার সংবাদ

ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির রাজা ইলিশ, বিক্রি ১০ হাজার টাকায়

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের ইলিশ। স্থানীয়ভাবে রাজা ইলিশ নামে পরিচিত এই মাছটি ঘাটে তোলা হলে হুলস্থুল পড়ে যায় এবং শেষ পর্যন্ত নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল মাছঘাটে আড়তদার মো. জাকির হোসেনের আড়তঘরে মাছটি বিক্রির জন্য আনা হয়। সেখানে নিলাম শুরু হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. হেজু বেপারী ৫ হাজার টাকা কেজি দরে মোট ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন।


আড়তদার জাকির হোসেন জানান, সকালে শিবপুর এলাকার জেলে তছির মাঝির নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে মাছ ধরতে যান। জাল তোলার সময় সাধারণ আকারের ইলিশের সঙ্গে এই বিশাল মাছটি উঠে আসে। দুপুরে ঘাটে আনার পর মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।


ক্রেতা হেজু বেপারী বলেন, এত বড় ইলিশ এখন সচরাচর দেখা যায় না। শখের বশেই বেশি দামে মাছটি কিনেছি। আশা করছি ঢাকার মোকামে পাঠালে এটি আরও ভালো দামে বিক্রি করা সম্ভব হবে।


ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান ও মা মাছ সংরক্ষণের সুফল পাওয়া যাচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সঠিক ব্যবস্থাপনার কারণে নদীতে বড় আকারের ইলিশের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামনে বৃষ্টিপাত আরও বাড়লে জেলেদের জালে এমন বড় ইলিশ আরও বেশি ধরা পড়বে বলে আমরা আশাবাদী।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন