জেলার সংবাদ

ভোলায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার চরফ্যাশন উপজেলায় মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আব্দুর রহিম ভুট্টু (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভুট্টু একই এলাকার আক্তারুজ্জামান সোহেলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় একদল মাদকসেবী আব্দুর রহিম ভুট্টুর ছেলে আমির হোসেনকে মারধর করে। এতে তার হাত-পা ভেঙে যায় বলে পরিবারের দাবি। ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় অভিযুক্তদের সঙ্গে আব্দুর রহিম ভুট্টুর বাগবিতণ্ডা হয়।

 

 এর জেরে রাত ১০টার দিকে কলেরহাট সড়কের মাথায় আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে মাদকসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন