জেলার সংবাদ

ভোলায় নদীতে লুকিয়ে রাখা ট্রলারভর্তি ৪ হাজার ২২৮ লিটার জ্বালানি তেল জব্দ, আটক ১

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলা সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে ৪ হাজার ২২৮ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ও জেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) পরিচালিত এসব অভিযানে অবৈধভাবে তেল বহনের দায়ে একজনকে আটক এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

কোস্টগার্ড ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরচটকিমারা এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলার থেকে ২০টি ব্যারেলে রাখা প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা মামুন মিয়াজীকে আটক করা হয়। তিনি বরিশালের শ্রীপুর থেকে এই তেল নিয়ে ভোলার চরচটকিমারায় যাচ্ছিলেন।

 

অপরদিকে, একই দিন ভোলা শহরের গাজীপুর রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ‘মেসার্স আব্দুর রহমান ব্রাদার্স’ থেকে অবৈধভাবে মজুত রাখা ২২০ দশমিক ৮০ লিটার জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) জব্দ করা হয়। এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর আওতায় মো. আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোল মজুত রাখার দায়ে ‘মেসার্স মনির স্টোর’ নামের একটি দোকান সিলগালা এবং ৮ লিটার পেট্রোল জব্দ করা হয়।

 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজমের নির্দেশে শহর থেকে জব্দ করা মোট ২২৮ দশমিক ৮০ লিটার জ্বালানি তেল স্থানীয় এ. রহমান অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে সরবরাহ করা হয়।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন