বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

ভোলায় সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতির মৃত্যু

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৩রা আগস্ট ২০২২ ১০:৩২:২৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আসিফ জানান, বাদ আসর ঢাকা কেন্দ্রীয় বিএনপি কার্যালয়ের সামনে নূরে আলমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ ভোলা নেয়া হবে।

 

এর আগে, গত ৩১ জুলাই রবিবার সকালে তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে গেলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে, আব্দুর রহিম নামে বিএনপির এক কর্মী নিহত হন। এছাড়া গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমকে প্রথমে বরিশাল এবং পরে রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ বিকেলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন