জেলার সংবাদ

ভোলায় ২,৮৫০ লিটার জ্বালানি ও ৯০০ লিটার ভেজাল ভোজ্যতেল জব্দ

ভোলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্যতেল জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দৌলতখান উপজেলার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার ছয়টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্যতেল জব্দ করা হয়।

 

জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রির প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা ভেজাল ভোজ্যতেল ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন