ভিনিসিয়ুস, রদ্রিগো ও বেলিংহ্যামের মতো মূল তারকাদের ছাড়াই ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
ইনজুরি ও কার্ডের সমস্যার কারণে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া মাঠে নামলেও কোচ আলভারো আরবেলোয়ার শিষ্যরা ঠিকই জয় ছিনিয়ে এনে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে নিজেদের অবস্থান পোক্ত করেছে।
ঘরের মাঠে ভ্যালেন্সিয়া প্রথমার্ধ্ব এবং দ্বিতীয়ার্ধ্বের বড় একটা সময় রিয়াল মাদ্রিদকে আটকে রাখলেও শেষ রক্ষা করতে পারেনি। ম্যাচের ৬৫ মিনিটে ডিন হাউসের পাস থেকে গোল করে অচলাবস্থা ভাঙেন আলভারো কারেরাস।
এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে ২৩ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের দখলে রেখেছেন ফরাসি এই তারকা।
অন্যদিকে, ঘরের মাঠে রিয়ালের সামনে বেশিক্ষণ প্রতিরোধ গড়তে না পারা ভ্যালেন্সিয়া ২৩ ম্যাচে দশম হারের স্বাদ নিয়ে টেবিলের ১৭তম স্থানেই রইল।
ডিবিসি/এএমটি