আন্তর্জাতিক, এশিয়া

মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ পালনকারীদের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া ইরানি নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার থেকে ওমরাহযাত্রীদের এই প্রত্যাবর্তন কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)।

বিবিসি অ্যারাবিকের এক প্রতিবেদনে রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বরাত দিয়ে জানানো হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানরত ইরানি ওমরাহযাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মূলত ৯ হাজার ইরানি নাগরিক ওমরাহ পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তাদের ফিরিয়ে নিতে সোমবার (২ মার্চ) থেকে সৌদি-ইরাক সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এবং পর্যায়ক্রমে তারা ইরানে প্রবেশ করছেন।

 

সংবাদ সংস্থাটির দেওয়া তথ্যমতে, ওমরাহযাত্রীদের এই যাত্রা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে। বর্তমানে মক্কা ও মদিনায় অবস্থানরত মোট ৯ হাজার ইরানি নাগরিকের সবাই এই প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফিরবেন বলে নিশ্চিত করা হয়েছে।

 

তথ্যসূত্র: বিবিসি বাংলা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন