আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে তৈরি করা হয়নি: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরব ও পাকিস্তানের সাথে স্বাক্ষরিত নতুন ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তিটি ইরানের বিরুদ্ধে নির্দেশিত নয় বলে স্পষ্ট করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, এই চুক্তিতে ইরান বা অন্য কোনো দেশকে যৌথ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি।

শুক্রবার সৌদি আরবের মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে তা জোটভুক্ত বাকি দেশগুলোর ওপরও আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

 

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে ফিদান বলেন, ‘আমরা লিখিতভাবে কোনো নির্দিষ্ট দেশের কথা উল্লেখ করে সাধারণ হুমকির কথা লিখিনি।’ তিনি আরও যোগ করেন, যেসব দেশ স্বাক্ষরকারী দেশগুলোর ওপর আক্রমণ করবে না, তাদের লক্ষ্যবস্তু করা হবে না।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন