জাতীয়

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা বা দুই সেশনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (০৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম জানান, ১৩৩টি বিল পাসের বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন পরিচালিত হবে। এর মধ্যে প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

 

বিল পাসের এই জরুরি প্রক্রিয়ার কারণে আগামী বৃহস্পতিবারের নির্ধারিত ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করে সরকারি বিল পাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিফ হুইপ আরও জানান, প্রয়োজনে আগামী শুক্রবারও সংসদ অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন