ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন

মডেল স্নিগ্ধা চৌধুরীর বিলাসবহুল জীবনের আয়ের উৎস খুঁজতে দুদকে অভিযোগ

মডেল স্নিগ্ধা চৌধুরীর বিলাসবহুল জীবনের আয়ের উৎস খুঁজতে দুদকে অভিযোগ

বিনোদন

মডেল স্নিগ্ধা চৌধুরীর বিলাসবহুল জীবনের আয়ের উৎস খুঁজতে দুদকে অভিযোগ

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১০ই আগস্ট ২০২৬ ১০:০২:৪৬ অপরাহ্ন

আলোচিত মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর বিলাসবহুল জীবনযাত্রার আয়ের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন মিরপুরের বাসিন্দা মইনুদ্দিন আহমেদ।

জানা গেছে, তিনি রোববার (৯ আগস্ট) আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, স্নিগ্ধা চৌধুরী একজন বিতর্কিত মডেল ও অভিনেত্রী। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও তার চলাফেরায় রয়েছে বিলাসিতা। 
‎
‎অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে আরও বলা হয়, মাত্র দুইটি সিনেমায় অভিনয় করেছে স্নিগ্ধা। ‘রাস্তা’ ও ‘প্রেশার কুকার' নামে দুটি সিনেমার মধ্যে একটি এখনও মুক্তি পায়নি। হাতে গোনা কয়েকটা বিজ্ঞাপন ও র‍্যাম্প শো করলেও তিনি কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। বিলাসবহুল বাসায় থাকেন। ব্ল্যাকমেইলিং করে অবৈধ সম্পদের মালিক হন তিনি।

 

অভিযোগে আরও বলা হয়, এছাড়াও মাদক ও স্বর্ন চোরাচালানের সাথে জড়িত স্নিগ্ধা একাধিক দেশের শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছেন মইনুদ্দিন আহমেদ।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন