আন্তর্জাতিক, এশিয়া

মধ্যপ্রাচ্যের জন্য ৫২৫ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ইইউ'র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলমান সংঘাত ও উত্তেজনার জেরে চরম মানবিক সংকটে থাকা মধ্যপ্রাচ্যের জন্য ৪৫ কোটি ৮০ লাখ ইউরো বা ৫২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বিশাল মানবিক সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মূলত ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং লেবাননে ইসরায়েলি হামলার মতো ভয়াবহ আঞ্চলিক সংঘাতের প্রতিক্রিয়া হিসেবে এ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। 

 

এ সহায়তা কার্যক্রম এ অঞ্চলের সাধারণ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে মানবিক সংকটের দায়িত্বে থাকা ইইউ কমিশনার হাদজা লাহবিব সংস্থাটির অবস্থানের কথা তুলে ধরেন। 

 

এক বার্তায় তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে যখন অন্যরা পিছিয়ে যাচ্ছে, তখন ইউরোপীয় ইউনিয়ন সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসছে। ইইউ'র এ তহবিল মূলত সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর যুদ্ধপীড়িত মানুষের জন্য অতি প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সহায়তা নিশ্চিত করতে ব্যয় করা হবে।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন