আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জ্বালানি হয় সবাই পাবে, নয়তো কেউ না: হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের প্রতিবাদে মধ্যপ্রাচ্য থেকে সব ধরনের জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ‘এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি হলে তা সবার জন্য হবে, নয়তো কারও জন্যই হবে না।’

 

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা কয়েক দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উভয় দেশের চেষ্টার কারণে অঞ্চলটি ফের একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

 

গত সোমবার ইরানের ওপর পুনরায় অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ওই প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর ওপর ২০ শতাংশ টোল আরোপ করবেন।

 

তবে উপসাগরীয় মিত্রদের অনুরোধের কথা উল্লেখ করে অবরোধ কার্যকরের কয়েক ঘণ্টা আগে টোল আদায়ের সেই পরিকল্পনা থেকে সরে আসেন ট্রাম্প।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন