যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় বিশ্বের সর্ববৃহৎ মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’ এখন ইসরায়েলের পথে রয়েছে।
ক্যারিবীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রণতরীটি গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঘাঁটিতে পৌঁছায় এবং সেখান থেকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে রওনা দেয়।
এর আগে থেকেই মধ্যপ্রাচ্যে অবস্থান করছে অপর একটি মার্কিন রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’, যার বহরে যুক্ত রয়েছে আরও অন্তত এক ডজন যুদ্ধজাহাজ। সাগরের পাশাপাশি আকাশপথেও নিজেদের শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে অন্তত ১২টি অত্যাধুনিক এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে।
ডিবিসি/এফএইচআর