আন্তর্জাতিক, এশিয়া

মধ্যপ্রাচ্যের সংঘাতকে 'কলঙ্ক' আখ্যা দিয়ে যুদ্ধবিরতির আহ্বান পোপ লিওর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, মৃত্যু ও যন্ত্রণাকে সমগ্র ‘মানব পরিবারের জন্য একটি কলঙ্ক’ বলে আখ্যা দিয়েছেন পোপ চতুর্দশ লিও। একই সঙ্গে তিনি অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য জোরালো আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

আজ রবিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে আয়োজিত সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক পোপ চতুর্দশ লিও তার বক্তব্যে বিশ্বজুড়ে চলমান সংঘাত ও নিরীহ মানুষের প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 

প্রার্থনা সভায় সমবেত জনতার উদ্দেশে পোপ বলেন, এত মানুষের কষ্ট এবং এই সংঘাতের শিকার নিরপরাধ মানুষদের দুর্দশার মুখে আমরা চুপ থাকতে পারি না। তাদের যা কষ্ট দিচ্ছে, তা মূলত সমগ্র মানবজাতিকেই কষ্ট দিচ্ছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য সহিংসতাপূর্ণ অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত হতাশার সঙ্গে পর্যবেক্ষণ করছেন জানিয়ে ক্যাথলিক খ্রিষ্টানদের এই ধর্মগুরু সংঘাতের অবসানে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন। 

 

যুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্বকে মুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, আমরা যেন প্রার্থনায় অবিচল থাকি। যাতে এ শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ অবারিত হয়।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন