আন্তর্জাতিক, এশিয়া

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের একটি ব্যাংকে হামলার কড়া জবাব দিতে এবার মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন ব্যাংক এবং অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’র মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ হুমকি দিয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে জানা যায়, ইব্রাহিম জোলফাগারি সাধারণ মানুষকে জানিয়েছেন, সম্ভাব্য হামলার ক্ষয়ক্ষতি এড়াতে এ অঞ্চলের সাধারণ মানুষের মার্কিন ও ইসরায়েলি ব্যাংকগুলোর অন্তত এক কিলোমিটার ব্যাসার্ধের বাইরে অবস্থান করা উচিত। 

 

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ ইরানের ওপর হামলা চালিয়ে মূলত তেহরানকে মার্কিন ও ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোতে আঘাত হানার সুযোগ করে দিয়েছে।

 

সাম্প্রতিক সময়ে ইরানের ব্যাংকিং খাতে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এ উত্তেজনার সূত্রপাত ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল নিশ্চিত করেছে, রাজধানী তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন সেপাহ ব্যাংকের একটি ভবনে সরাসরি হামলা চালানো হয়েছে। 

 

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, সেপাহ ব্যাংক এবং আরেকটি বৃহৎ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেল্লির অনলাইন সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এই ঘটনার পরই মূলত পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান প্রতিশোধমূলক এই অবস্থান গ্রহণ করেছে।

 

তথ্যসূত্র: বিবিসি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন