আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর বদলি হিসেবে মধ্যপ্রাচ্যে নতুন আরেকটি ক্যারিয়ার গ্রুপ বা রণতরী বহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই বদলির বিষয়টি আগে থেকেই পরিকল্পিত ছিল। সম্প্রতি আব্রাহাম লিংকনে অবস্থানরত নাবিকদের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিয়ে তাদের পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব প্রতিবেদনকে 'সম্পূর্ণ বিকৃত' বলে দাবি করেছেন।

 

অন্যদিকে, ইরানকে অর্থনৈতিকভাবে একঘরে করে ফেলতে যুক্তরাষ্ট্র ‘নজিরবিহীন’ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি স্পষ্ট করেছেন যে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা তার কৌশলেরই অংশ। নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, আগামী সপ্তাহেই এ বিষয়ে আরও নতুন ঘোষণা আসতে যাচ্ছে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন