সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আরাগচির দাপ্তরিক টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতির বরাতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে আরাগচি জানান, ফোনালাপে উভয় নেতাই সমস্যার সমাধানে সংলাপ ও কূটনীতি অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন। পাশাপাশি, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়েও তারা একমত হয়েছেন।
চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি নতুন প্রস্তাব পর্যালোচনা করে দেখছে। অন্যদিকে, সম্ভাব্য এই চুক্তির বিষয়ে ইসলামাবাদও বেশ আশাবাদী। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে যখন এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, ঠিক তখনই এই দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ অনুষ্ঠিত হলো।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি