যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মধ্যপ্রাচ্যের যুদ্ধকবলিত অঞ্চলের সন্নিকটে মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওই সূত্রের তথ্যমতে, রণতরিটি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের আওতাধীন এলাকায় অবস্থান নেবে, যার পরিধির মধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলও অন্তর্ভুক্ত। তবে এই রণতরিটি বর্তমানে সেখানে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ও ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’-এর সঙ্গে যুক্ত হবে নাকি কোনোটির স্থলাভিষিক্ত হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য যে, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এই দুটি রণতরি সরাসরি অংশগ্রহণ করছে।
সূত্র: সিএনএন
ডিবিসি/এফএইচআর