জাতীয়, জেলার সংবাদ

মধ্যপ্রাচ্য সংঘাত: দুবাই প্রবাসী আলীর মরদেহ ঢাকায় পৌঁছাল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

এর আগে গত ১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া এক ক্ষেপণাস্ত্র হামলায় আহম্মেদ আলী নিহত হন। তিনি সেখানে ডেলিভারিকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামে এবং তিনি ওই গ্রামের মৃত সবর আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিজ এলাকাতেই তাঁর দাফন সম্পন্ন হবে

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন