সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নবঞ্চিত নেতা কামরুজ্জামান কামরুল ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। জেলা বিএনপির সাবেক এই সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জের তাহিরপুরে একটি উঠান বৈঠক করেন।
বৈঠক চলাকালেই তাকে মনোনয়ন দেয়ার দাবিতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কামরুজ্জামান কামরুল জানান, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দল পুনর্মূল্যায়নের মাধ্যমে তাকে মনোনয়ন দেবে। এসময় স্থানীয় বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
ডিবিসি/এমইউএ