বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ৪ জন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সম্ভাব্য নতুন সদস্যদের শপথ উপলক্ষে ছয়টি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতে বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হতে পারে।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

 

এদিকে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রায় ১৯ বছর পর ক্ষমতায় ফেরা দলটির সরকার গঠনের সময় মন্ত্রিসভার সদস্যসংখ্যা ছিল ৫০। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

 

শুক্রবার নতুন চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিলে মন্ত্রিসভার আকার আরও বাড়বে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন