আন্তর্জাতিক

মন্ত্রী পদমর্যাদার নিচের বিদেশি অতিথির সাথে সাক্ষাতে আগ্রহী নন বালেন শাহ!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মন্ত্রী পদমর্যাদার নিচের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসতে অনাগ্রহ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। এই নীতিগত অবস্থানের অংশ হিসেবেই সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তিনি সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এর আগে একই কারণে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পাল কাপুরের সঙ্গেও বৈঠক বাতিল করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী।

 

নেপালের নতুন সরকারের অগ্রাধিকারগুলো অনুধাবনের লক্ষ্যে দুই দিনের সফরে সোমবার (১১ মে) বিক্রম মিশ্রির কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। তবে রবিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, পররাষ্ট্র সচিবের অন্য ব্যস্ততার কারণে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। যদিও নয়াদিল্লির পক্ষ থেকে এই সফর স্থগিতের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

 

সূত্র: দ্য সানডে গার্ডিয়ান

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন