জাতীয়, রাজনীতি

মব সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কেউ কোথাও মব সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে বলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গায়ের জোড়ে আইনের বাইরে গিয়ে কেউ কোন কাজ করবেন না। আইন-কানুন মেনে চলবেন। বিএনপি কাজ করার জন্য এসেছে, তারেক রহমানের নেতৃত্বে অনেক এগিয়ে যাবে দেশ।

আজ সোমবার (২৩ মার্চ) সকালে রায়পুর ইউনিয়নের নেহা নদীতে খাল খনন কাজের উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

 

মন্ত্রী আরও বলেন, বিএনপি যে কথা বলে সেটা কাজ করে দেখায়। কিছু সংখ্যক নেতা বের হয়েছে যারা বেহেস্তের টিকিট দেয়। বেহেস্ত তো তারা দিতে পারল না এবার। আমরা আমাদের কাজ ইনশাআল্লাহ বেহেস্তে যাবো। ধর্মকে বিক্রি করে কোন কিছু করা যায় না। ধর্ম মানুষের অন্তরের ব্যাপার। বাংলাদেশের ৯৫% মানুষ ধার্মিক। ধর্ম নিয়ে তারা ব্যবসা পছন্দ করেন না। আমরা কাজ করতে এসেছি, কাজ করে যাব।

 

প্রশাসন ও নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সৎভাবে কাজ করবেন, কেউ যাতে অভিযোগ করতে না পারে। ধর্ম নিয়ে কেউ ব্যবসা করবেন না।

মন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতি করবে। সামনের দিনগুলো খুব একটা ভালো হবে না, সব কিছুর দাম বাড়বে।

 

বিএনপি নেতাদের উদ্দেশ্যে ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা ঠিক রাস্তায় চলবেন। রাস্তা সোজা হতে হবে। আমি সব দিকে রাডার সেট করে রেখেছি। কে কি করছে আমি সব দেখতে পাচ্ছি, খবর পাচ্ছি। আমি পরিষ্কার করে বলছি, একটু অভিযোগ পেলে ক্ষমা করব না। নেতৃত্ব যাবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন