ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে জামালপুর কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির ইঞ্জিনের পরের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিবিসি/ এসভিএন