জেলার সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে নতুন করে আক্রান্ত হয়ে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ৯০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩ হাজার ৪৩৯ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা গ্রহণ শেষে তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৮০ জন। তবে আলোচিত এই সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে।

 

হামের বিষয়ে সতর্ক করে চিকিৎসকরা বলছেন, হাম আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই শিশুদের জ্বর, শরীরে লাল দানা, কাশি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন