আন্তর্জাতিক, অন্যান্য

মস্কো রক্ষায় ড্রোন অপারেটর চেয়ে রাশিয়ায় চাকরির বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানী মস্কোর আকাশসীমা সুরক্ষিত রাখতে এবার অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়া। ড্রোন অপারেটর নিয়োগের জন্য রাশিয়ার সবচেয়ে বড় চাকরি খোঁজার ওয়েবসাইট 'হেডহান্টার'-এ একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তবে এই কাজের জন্য প্রার্থীদের আগে থেকে কোনো ড্রোন চালানোর অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বিজ্ঞাপনে বলা হয়েছে, 'কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স' নামক একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য যোগ্য প্রার্থীদের সন্ধান করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি এবং নজরদারি ব্যবস্থা ব্যবহার করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই ইউনিটের মূল দায়িত্ব।

 

বিজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ‘শহরের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য ডিজাইন করা অত্যাধুনিক উচ্চ-প্রযুক্তির সরঞ্জাম নিয়ে আপনাদের কাজ করতে হবে।’

 

এছাড়াও কাজের বিবরণে বলা হয়েছে, উড্ডয়ন-পূর্ব প্রস্তুতি, ড্রোন পরিচালনা, নজরদারি বা রেকি মিশন চালানো এবং দিন-রাতে ডেটাসেট সংগ্রহের জন্য ড্রোন ওড়ানো এই কাজের অন্তর্ভুক্ত। প্রার্থীদের শুধুমাত্র প্রাথমিক প্রযুক্তিগত দক্ষতা এবং এই ক্ষেত্রে কাজ শেখা ও এগিয়ে যাওয়ার সদিচ্ছা থাকতে হবে।

 

তবে এই চাকরিতে বেতনের বিষয়টি মস্কোর জীবনযাত্রার মানের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। এই পদে প্রারম্ভিক বেতন ধরা হয়েছে মাসে ১ লাখ ৫০ হাজার রুবল (প্রায় ১ হাজার ৯৫০ মার্কিন ডলার), যা মস্কোর সাধারণ নাগরিকদের গড় বেতনের (২ লাখ রুবলের বেশি) তুলনায় বেশ কম।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন