বাংলাদেশ, জাতীয়

মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিধি মেনে চলার নিয়ম

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই ডিসেম্বর ২০২৩ ০২:৩০:৪৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, বেসরকারি ভবন, বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০২৩)’ এর বিধি ৩ অনুযায়ী জাতীয় পতাকার রং গাঢ় সবুজ, যার মাঝখানে থাকবে একটি লাল বৃত্ত। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ ব্যাসার্ধবিশিষ্ট হবে।

আয়তকার পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬। পতাকার দৈর্ঘ্যের নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উলম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদবিন্দুতে বৃত্তের কেন্দ্র বিন্দু হবে। জাতীয় পতাকার সঠিক মাপ ও যথাযথ নিয়ম অনুসরণ না করে অনেকে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন, যা জাতীয় পতাকার অবমাননার শামিল।

আরও পড়ুন