বাংলাদেশ

মাকে বাঁচানোর আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের , চাইলেন সহায়তা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজল কুমার তাঁর মা স্বপ্না রাণীর (৪৬) জীবন রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

সজলের মা বর্তমানে ‘গ্রেড-২ ব্রেস্ট ক্যানসার’-এ আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে তাঁর চিকিৎসা চললেও বর্তমানে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে বলে সজল জানিয়েছেন। তিনি জানান, কেমোথেরাপির সময় জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় এবং আগের চিকিৎসা কার্যকর না হওয়ায় গত ১৫ এপ্রিল চিকিৎসকরা নতুন চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করেছেন।

 

তবে নতুন চিকিৎসা শুরু হলেও তাঁর মায়ের তীব্র শারীরিক ব্যথা কমছে না এবং টিউমারের বিস্তার বেড়েই চলেছে। অসহনীয় ব্যথায় তাঁর মায়ের জীবন এখন সংকটাপন্ন।

 

এমতাবস্থায় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সজল তাঁর মাকে দ্রুত বিদেশে নেওয়ার পরিকল্পনা করছেন। এই ব্যয়বহুল চিকিৎসা সম্পন্ন করা সজলের পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সহপাঠী ও শুভানুধ্যায়ীদের সহায়তায় ১ লাখ ৩৬ হাজার ১৯১ টাকা সংগৃহীত হলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত সামান্য।

 

সজল তাঁর মায়ের জীবন বাঁচাতে সবার কাছে দোয়া ও আর্থিক সহায়তার প্রার্থনা করেছেন। কেউ চাইলে সরাসরি তাঁর সাথে যোগাযোগ করে চিকিৎসার প্রয়োজনীয় নথি যাচাই করতে পারবেন। সজল এই মানবিক আবেদনটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন