জেলার সংবাদ

মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু!

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর পশ্চিমপাড়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বিসারত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে কয়েকজন ব্যক্তি চাঁদপুর পশ্চিমপাড়া মাঠে বিদ্যুতের একটি খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ফিরোজ বিশ্বাস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 

শনিবার (১৮ জুলাই) সকালে এক কৃষক রাস্তার পাশে ফিরোজের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার খোলার কাজে ব্যবহৃত কয়েকটি সরঞ্জামও জব্দ করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ফিরোজ বিশ্বাস আর্থিক সংকটের কারণে মাঝে মধ্যে চুরির সঙ্গে জড়িয়ে পড়তেন । 

 

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আতাউল গনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন