জেলার সংবাদ

মাগুরায় পানি বহনকারী গাড়ির চাকায় পিষে প্রাণ গেল কৃষকের

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাগুরায় পানি বহনকারী গাড়ির চাকায় পিষে বাসারুল মোল্লা (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পৌরসভাধীন পারনান্দুয়ালী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের বিপরীতে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসারুল মোল্লা মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী এলাকার মৃত সাত্তার মোল্লার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি মাগুরা বাস টার্মিনালে পূর্বাশা এসপি বাসের কাউন্টারে কাজ করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসারুল মোল্লা নিজ বাড়ি থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাইপাস সড়কে পৌঁছালে রাস্তার পাশে পানি ছিটানোর কাজে ব্যবহৃত একটি গাড়ি ঘোরানোর সময় সেটির পেছনে ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এ সময় চালক ব্রেক করলে গাড়িটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়।

 

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন