বাংলাদেশ, জেলার সংবাদ

মাগুরায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের আমিনুর রহমানের দুই বছর বয়সী মেয়ে রাইসা এবং তাঁর ভাই আলীনুর রহমানের সাড়ে তিন বছর বয়সী মেয়ে রাফিয়া।

 

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই দুই শিশু বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরের দিকে চলে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব কাওসার তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

 

ঘটনার খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী নিহত দুই শিশুর বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন