বাংলাদেশ, জেলার সংবাদ

মাগুরায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজাদ মৃধা ওই গ্রামের তমিজউদ্দীন মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজের কৃষিজমির কলাবাগানে কীটনাশক স্প্রে করার কাজ শেষ করেন কৃষক আজাদ মৃধা। এরপর গড়াই নদীতে গোসল করতে যাওয়ার সময় নদীপাড়ের কাশবনের ভেতরে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা প্রথমে তাকে এক কবিরাজের কাছে নিয়ে যান।

 

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার আরও অবনতি ঘটে এবং দুপুরের দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন