নড়াইলের ঘটনা

মাছের ঘেরের পাশাপাশি মাদক বেচাকেনা, গাঁজা-ইয়াবাসহ আটক ঘের ব্যবসায়ী

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নড়াইল পৌর এলাকার আলাদাতপুর এলাকা থেকে ইয়াবা, এস্কাফ ও গাঁজাসহ সাকিব আল সালমান (২৫) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক সাকিব আল সালমান আলাদাতপুর এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মুন্সি আলমগীরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার জানান, সাকিব আল সালমানদের বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, এস্কাফ নামীয় কোডিন ফসফেট মিশ্রিত ১০০ মিলিলিটার মাদকদ্রব্য, ১০ গ্রাম গাঁজা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।


ইয়াবা ট্যাবলেটগুলো সাকিব আল সালমানের বসতঘরের বক্সখাটের ড্রয়ার থেকে এবং অন্যান্য মাদকদ্রব্য তার প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব আল সালমান জানান, এক বছর ধরে যশোর জেলা থেকে বিভিন্ন মাদকদ্রব্য এনে নড়াইলে বেচাকেনা করছেন। এছাড়া নিজেও সেবন করছেন। তার মাছের ঘেরের ব্যবসা রয়েছে। বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন তিনি।


ডিএনসির উপপরিচালক গোলক মজুমদার আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাকিব আল সালমানের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন