এক দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) সিলেট যাচ্ছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহামেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার দুপুর দেড়টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর দুপুর আড়াইটায় তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলায় ‘২০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউস মিলনায়তনে জেলার ঐতিহ্যবাহী মাজারগুলোর ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পরবর্তী সময়ে বিকেল সাড়ে ৪টায় একই মিলনায়তনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে তার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর বিকেল সাড়ে ৫টায় সিলেট সদর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট-এর আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।
সফর শেষে ওই দিনই রাত সাড়ে ৯টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে।
ডিবিসি/এসএফএল