বাংলাদেশ, জেলার সংবাদ

মাঝারি শৈত্য প্রবাহের কবলে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই জানুয়ারী ২০২৬ ১২:২৯:২৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি মৌসুমের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যেখানে পারদ নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

পৌষের হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গার জনজীবন। বাতাসের আর্দ্রতা শতভাগ থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে অনেক বেশি।

 

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন ধরে সূর্যের দেখা না মেলায় এবং উত্তর দিক থেকে আসা হিম বাতাসের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। সীমান্তবর্তী এই জেলায় শীতজনিত কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতালে শয্যা সংকটে রোগীরা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

 

এছাড়া পঞ্চগড়েও মৃদু শৈত্যপ্রবাহ চলছে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

ডিবিসি/ এইচএপি 

আরও পড়ুন