খেলাধুলা, ক্রিকেট

মাটি চুরি নিয়ে বিসিবি পরিচালকদের বিরুদ্ধে স্টার প্লের অভিযোগ ভিত্তিহীন: বিসিবি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৬:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরির ইস্যুতে বিসিবি পরিচালকদের বিরুদ্ধে স্টার প্লের আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্টার নিউজের স্টার প্লে কর্তৃক সম্প্রচারিত তদন্ত প্রতিবেদনে মাটি ক্রয়ে অনিয়মের যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এখনো হাতে আসেনি।

 

রিপোর্ট পাওয়ার আগেই পরিচালকদের নাম জড়িয়ে এমন সংবাদ প্রচারে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। বোর্ড চ্যানেল কর্তৃপক্ষকে সংবেদনশীল সংবাদ প্রচারের ক্ষেত্রে নির্ভুল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন