খেলাধুলা, ফুটবল

মাঠে মেজাজ হারিয়ে এক ম্যাচ নিষিদ্ধ হলেন নেইমার জুনিয়র

শিহাদ

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা এপ্রিল ২০২৬ ০৬:৫৬:০৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাজিলিয়ান সিরি আ-তে শুক্রবার ভোরে রেমোকে হারিয়ে দারুণ জয় পেয়েছে সান্তোস। তবে এই জয়ের রাতে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নেইমার জুনিয়র। আসরে নিজের তৃতীয় হলুদ কার্ড দেখায় পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সান্তোসের ২-০ ব্যবধানে পাওয়া জয়ে এদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। তাঁর অ্যাসিস্ট থেকেই ম্যাচের ৪০ মিনিটে থাসিয়ানোর গোলে এগিয়ে যায় দল। ৮২ মিনিটে দ্বিতীয় গোলেও অবদান ছিল নেইমারের। তবে ৮৬ মিনিটে মাঝমাঠে ডিয়েগো হার্নান্দেজের ফাউলের শিকার হয়ে মেজাজ হারান তিনি। প্রতিপক্ষের দিকে তেড়ে গেলে রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান। লিগের নিয়ম অনুযায়ী, টানা তিনটি হলুদ কার্ড দেখলে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন ওই খেলোয়ার। ফলে পরের ম্যাচে নেইমারকে পাচ্ছে না সান্তোস।

 

ম্যাচ শেষে রেফারি সাভিও সাম্পাইওর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে নেইমার বলেন, ‘এটি সম্পূর্ণ অন্যায়। আমাকে বারবার ফাউল করা হচ্ছিল, এটি ছিল চতুর্থ বা পঞ্চম ফাউল। আমি শুধু প্রতিপক্ষের দিকে এগিয়ে গিয়েছিলাম আর আমাকেই হলুদ কার্ড দেওয়া হলো। আসলে সাভিও এমনই। সে সব সময় ম্যাচের কেন্দ্রবিন্দু হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার চরম সম্মানবোধের অভাব রয়েছে। সে মনে করে সেই সবকিছুর নিয়ন্ত্রক এবং খেলাটিকে নিজের মতো করে চালাতে চায়।’
 

ডিবিসি/এমএসডি

আরও পড়ুন