জেলার সংবাদ

মাদকই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। তিনি বলেছেন, মাদক জেলার অন্যতম বড় সমস্যা হলেও সম্মিলিত উদ্যোগে তা নিয়ন্ত্রণ করা সম্ভব।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

পুলিশ সুপার বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় মৌলভীবাজারে কিছু চ্যালেঞ্জ থাকলেও সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো মাদক। তিনি বলেন, 'মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু পুলিশের পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এ সমস্যা থেকে মুক্তি মিলবে না।

 

তিনি আরও বলেন, জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও আমি মৌলভীবাজারকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে রেখে যেতে চাই। এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশাসন, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই অপরাধ দমন ও সুশাসন নিশ্চিত করা সম্ভব। সভায় সাংবাদিক ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ মহিউদ্দিন ও নোবেল চাকমা। 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন