বাংলাদেশ, জাতীয়

মাদকের সঙ্গে জড়িত কেউ পুলিশে থাকবে না: আইজিপি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুলিশ বাহিনীর ভেতরে যারা মাদক ব্যবসা ও অপকর্মের সঙ্গে জড়িত, তাদের আর পুলিশে রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর পুলিশ লাইনসে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

ইজিপি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে আমি দেখেছি আমাদের পুলিশের অনেক লোকও মাদকের সঙ্গে জড়িত। যারা আইন মানে না এবং এসব খারাপ কাজে জড়িত, তারা পুলিশে থাকবে না। অতীতে থানার ওসিদের একচ্ছত্র ক্ষমতার যে সংস্কৃতি ছিল, তা আর চলবে না। পুলিশকে সেবক হিসেবে কাজ করতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’

 

থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বাদী-বিবাদী উভয় পক্ষ থেকে টাকা নেওয়ার অভ্যাসের কারণে আগের নেতৃত্ব আজ বিতর্কিত ও পলাতক। সেই ইতিহাস থেকে বর্তমান পুলিশ বাহিনীকে শিক্ষা নিতে হবে। যারা সংশোধন হবে না, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।’

 

গাজীপুর ও চট্টগ্রামকে দেশের অর্থনীতির ‘লাইফ লাইন’ উল্লেখ করে আলী হোসেন ফকির বলেন, গাজীপুরের ২০টি বস্তিতে মাদকের ছড়াছড়ি তরুণ সমাজকে ধ্বংস করছে। সন্তানেরা যাতে মাদক ও ইন্টারনেটের অপব্যবহারে বিপথগামী না হয়, সেদিকে পরিবারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন