ফুকেট-দিল্লি ফ্লাইটে দুর্ঘটনার পর পরিচালিত মাদক পরীক্ষায় এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট প্রাথমিক টেস্টে ব্যর্থ হয়েছেন। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করা হলেও, আপাতত ওই দুই পাইলটকে সব ধরনের ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি ফুকেট থেকে দিল্লিতে আসা একটি ফ্লাইটের প্রধান পাইলটের শরীরে মারিজুয়ানার (গাঁজা) উপস্থিতি মেলে। এরপরই নিজেদের সব পাইলটের মাদক পরীক্ষা বাধ্যতামূলক করে টাটা মালিকানাধীন উড়োজাহাজ সংস্থাটি। নতুন এই নিয়মে এখন পর্যন্ত ৩০০ জনেরও বেশি পাইলটের পরীক্ষা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফুকেট-দিল্লি ফ্লাইটের ওই এয়ারবাস বিমানটিতে মাঝআকাশে হাইড্রলিক সমস্যা দেখা দিলে সেটি হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। প্রথমে ঘটনাটিকে সাধারণ ঝাঁকুনি মনে করা হলেও, পরবর্তীতে তদন্তে কারিগরি ত্রুটি ও মূল পাইলটের মাদক সেবনের তথ্য সামনে আসে। এরপরই কঠোর পদক্ষেপে যায় কর্তৃপক্ষ।
সূএ: এনডিটিভি