জেলার সংবাদ

মাদক বিক্রেতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি থানার ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ১২ আগস্ট (২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ আদেশ জারি করেন।

সাময়িক বরখাস্ত হওয়া সদস্যরা হলেন : উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, কনস্টেবল ইসতিয়াক এবং গাড়িচালক নজরুল ইসলাম।

 

জানা যায়, গত ২৮ জুলাই শাহরাস্তির আয়োনাতলী এলাকায় স্থানীয়রা মিজানুর রহমান নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে। এ সময় তার মোবাইল ফোনে পুলিশের ওই সদস্যদের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া যায়। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।

 

তবে এই আলোচনা-সমালোচনার মধ্যেই পূর্ববর্তী এক আদেশের প্রেক্ষিতে গত ৩ ও ৫ আগস্ট যথাক্রমে এএসআই শহীদ উল্লাহ ও কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় বদলি করা হয়েছিল।

 

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন