বাংলাদেশ, জেলার সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণ হয়। এতে একাধিক ব্যাক্তি আহত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ থেকে রাত দেরটা টা পর্যন্ত টানা দুইঘণ্টা মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডে ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ সংঘর্ষ হয়। মুহূর্তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের কমিশনার আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে নতুন মাদারীপুর এলাকায় দুই গ্রুপ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। তখন উভয় গ্রুপ কম পক্ষে শতাধিক ককটেল (হাত বোমা) বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব।

 

মাদারীপুর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ও সাউন্ড গ্রেনেড প্রয়োগ করতে হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা রাতভর অভিযান চালিয়ে জরিতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাব। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত ৮টার দিকে কমিশনার আক্তার হাওলাদারের সমর্থক ও ওই গ্রামের হাসান মুন্সি পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। তখন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয় দুইপক্ষ। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চারজন গুরুতর আহত হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন