জেলার সংবাদ

মাদারীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ যমজ বোনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে পড়ে ৫ বছর বয়সী দুই যমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল তাবাসসুম ও তাহারিয়া নামের দুই যমজ বোন। এ সময় হঠাৎ পুকুরে পড়ে যায় তারা। বাড়ির লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত দুই যমজ শিশু মোল্লাকান্দি গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন