বাংলাদেশ, জেলার সংবাদ

মাদারীপুরে নদীতে গোসল করতে নেমে ভাই-বোন নিখোঁজ

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৩৫:০৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুর শহরের কুমার নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই-বোন নিখোঁজ হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের হাকিয়ার মার ঘাট নামক স্থানে কুমার নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ভাইবোন হলেন- হাকিয়ার মার ঘাট এলাকার লিটন মাদবরের ১৩ বছরের মেয়ে কুলসুম ও ৭ বছরের ছেলে মিরাজ। ভাই-বোন দুজনে স্থানীয় একটি মাদরাসার প্রথম শেণির শিক্ষার্থী। লিটন পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী। তার দেশের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বাদুরতলা গ্রামে। সে গত এক সপ্তাহ যাবত মাদারীপুর শহরের হাকিয়ার মাঠ ঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।


ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ দুপুরে দুই ভাই বোন কুমার নদীতে গোসল করতে যায়। দুই ভাই বোন সাঁতার না জানায় তারা একটি ককশিট নিয়ে নদীতে সাঁতার কাটতে থাকে। ছোট ভাই মিরাজ ককশিট হাত ছুটে গিয়ে নদীতে তলিয়ে যায়। বড় বোন কুলসুম ছোট ভাই মিরাজকে বাঁচাতে গিয়ে সেও নদীতে তলিয়ে যায়। ওই সময় নদীর পাড় দিয়ে মাদ্রাসা ফেরত দুই শিক্ষার্থী এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এবং পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি করেও তাদেরকে না পেয়ে ট্রিপল নাইন এ ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবড়ি দল নদীতে নিখোঁজ দুই ভাই-বোনকে উদ্ধারের জন্য তলাশী চালায়।প্রায় ৪ ঘন্টা তল্লাশি চালিয়েও নিখোঁজ দুই ভাই বোনের সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


মাদারীপুর ফায়ার সার্ভিস এর লিডার লিয়াকত হোসেন জানান, এই ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি, নদীর গভীরতা বেশি হওয়ায় এবং তীব্র ঠান্ডার কারণে ডুবুরি দলের তলাশী চালাতে সমস্যা হচ্ছে। নিখোঁজ দুই ভাই বোনকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা তল্লাশি চালিয়ে যাব। সন্ধ্যা নেমে আসায় আজকের মতন উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল থেকে আমরা উদ্ধারকাদ চালাবো।


ডিবিসি/এএনটি

আরও পড়ুন