মাদারীপুরের শিবচরে মহাসড়কের পাশ থেকে নিখোঁজের তিনদিন পর কৃষিবিদ শহীদুল ইসলামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শহীদুল ইসলাম আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার রাজধানীর গুলশানের একটি ব্যাংক থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় শিবচরের সুর্যনগর এলাকায় মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। শনিবার ময়নাতদন্ত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিবিসি/ এইচএপি