জেলার সংবাদ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণে উড়ে গেল চাল, তদন্তে পুলিশ

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুর সদর উপজেলায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরটির বড় একটি অংশ লণ্ডভণ্ড হয়ে গেছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দক্ষিণ ঝিকরহাটি গ্রামে এ বিস্ফোরণ ঘটে। এটি নাশকতা নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ঝিকরহাটি গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম খান প্রায় সাত বছর ধরে খুলনায় বসবাস করছেন। ফলে তার টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বুধবার বিকেলে হঠাৎ ওই বদ্ধ ঘর থেকে বিকট শব্দ পাওয়া যায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, পরিত্যক্ত ঘরটিতে হাতবোমা বিস্ফোরণের কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় বাড়তি পুলিশি টহল জোরদার করা হয়েছে।

 

তিনি আরও জানান, বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন