জেলার সংবাদ

মাদারীপুরে মানব পাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরে মানব পাচার মামলার পলাতক আসামি আসমা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার আসমা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার শাহ আলম খাঁর স্ত্রী।

 

পুলিশ সূত্রে জানা যায়, আসমা বেগম দীর্ঘদিন ধরে লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে মানব পাচার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আসমা বেগম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আইনের আওতায় আনতে পুলিশের চেষ্টা অব্যাহত ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বর্তমানে এই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন