টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সন্তান এবং রাঙামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদ দীর্ঘদিন ধরে টেকনাফ-উখিয়া অঞ্চলে চলমান মানবপাচার ও অপহরণের স্থায়ী সমাধানের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন।
গত চার দিন ধরে চলা এই কর্মসূচির শুরুতে তিনি জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান নেন। পরবর্তীতে আন্দোলনকে আরও জোরালো করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি এই আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।
ডিবিসি/এসভিএন